নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুবৃর্ত্তদের আগুন, ২টি বাইকসহ কাগজপত্র পুড়ে ছাই
নেত্রকোণা সদরের মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক অফিসে বুধবার ভোরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি মোটরসাইকেল সহ অফিসের নথিপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাখাটির ব্যবস্থাপক মঞ্জুর আহমেদ জানান, বুধবার ভোর রাতে পাহারাদার মুঠোফোনে অগ্নিকাণ্ডের ঘটনা জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পর পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যাংকের শাখা পরিদর্শন করেছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: