• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলো প্রেমিকা, দুজনেরই মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২২:৫১, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৫১, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলো প্রেমিকা, দুজনেরই মর্মান্তিক মৃত্যু

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। তারা প্রেমিক-প্রেমিকা ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা খাতুন যশোরের চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, বিকেলে অয়ন ও মিথিলা মোটরসাইকেলে করে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: