• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চার মন্দির সংস্কারে ব্যক্তিগতভাবে ৮০ লাখ টাকা দিলেন এমপি কিরন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৪, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চার মন্দির সংস্কারে ব্যক্তিগতভাবে ৮০ লাখ টাকা দিলেন এমপি কিরন

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শরীয়তপুরের নড়িয়া উপজেলার চারটি মন্দির সংস্কার করে দিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন। সরকারি বরাদ্দ না পাওয়ায় প্রতিশ্রুতি রক্ষায় নিজের ব্যক্তিগত অর্থ থেকে ৮০ লাখ টাকা অনুদান দিয়ে মন্দিরগুলোর সংস্কারকাজ সম্পন্ন করেছেন তিনি।

সংস্কার করা মন্দিরগুলো হলো—বিঝারী শ্রী শ্রী সার্বজনীন রাধা কৃষ্ণ সেবা সংঘ মন্দির, উত্তর কেদারপুর রাম ঠাকুর সেবা মন্দির, শ্রী শ্রী কলার গাঁও সার্বজনীন দুর্গা মন্দির এবং কান্দাপাড়া পল্লীমঙ্গল সার্বজনীন সনাতন ধর্ম সংঘ মন্দির।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনের আগে মন্দিরগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন শফিকুর রহমান কিরন। পরবর্তী সময়ে সরকারি বরাদ্দ না পাওয়ায় ব্যক্তিগত অর্থায়নে সংস্কারকাজ সম্পন্ন করা হয়।

মন্দিরগুলোর সংস্কারকাজ শেষ হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে সংসদ সদস্য শফিকুর রহমান কিরন বলেন, “নির্বাচনের আগে বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়ে অনেকগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকারি বরাদ্দ না পাওয়ায় নিজের ব্যক্তিগত অর্থায়নে ৮০ লাখ টাকা দিয়ে বর্তমানে ৪টি মন্দির সংস্কারকাজ সম্পন্ন করেছি। বিশেষ করে আমার সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আমি ছায়ার মতো থাকতে চাই। সব ধর্মের মানুষ যেন সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করতে পারেন এবং নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন, সেটাই আমার প্রত্যাশা। মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা আমার দায়িত্ব।”

বিভি/এজেড

মন্তব্য করুন: