• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ট্রেন ছাড়তে ৩ ঘণ্টা দেরি: চট্টগ্রাম স্টেশনের কক্ষে ভাংচুর যাত্রীদের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৩:২৭, ২১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:২৭, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ট্রেন ছাড়তে ৩ ঘণ্টা দেরি: চট্টগ্রাম স্টেশনের কক্ষে ভাংচুর যাত্রীদের

চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপেস ছাড়তে ৩ ঘন্টা বিলম্ব হওয়ায়  চট্টগ্রাম রেল স্টেশনের বিভিন্ন কক্ষ ভাংচুর করেছে যাত্রীরা। বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানায়, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম বটতলী রেল স্টেশন ছাড়ার কথা থাকলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ট্রেন না ছাড়ায় সেই ট্রেনের যাত্রীরা স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে জানান। কিন্তু  কোন সুরাহা না হওয়ায় যাত্রীরা সবাই ট্রেন থেকে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। পরে উত্তেজিত কিছু যাত্রী স্টেশনের কয়েকটি কক্ষ ভাংচুর করে। 

যাত্রীদের অভিযোগ, পাহাড়িকা এক্সপ্রেসের নির্ধারিত ইঞ্জিন অন্য একটি ট্রেনে ব্যবহার করায় নির্ধারিত সময় সকাল ৭:৫০ মিনিটে ট্রেনটি ছাড়তে পারেনি। পরে তিন ঘন্টা পর বেলা ১১টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়। 

বিভি/এজেড

মন্তব্য করুন: