মিনিবাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২, মিনিবাসে আগুন দিল জনতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার পাঠানীপুল এলাকায় মিনি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মিনি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম অভিমুখী একটি মিনি বাসের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারালে সেটি একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনায় দেলোয়ার নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়।এ ঘটনায় আহত আরও চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মিনি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।এ ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: