• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৫:০০, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার একটি পোশাক কারখানার কার্টুনের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কারখানার গুদামে হঠাৎ আগুন জ্বলে ওঠে। সেখানে কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট নয়টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজরুজ্জমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভি/এআই

মন্তব্য করুন: