• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ব্যাহত রোগী ও মরদেহ পরিবহন

প্রকাশিত: ০৯:০৫, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ব্যাহত রোগী ও মরদেহ পরিবহন

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেলে পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ পরিবহনে চরম ভোগান্তিতে পড়েছেন স্বজনরা।

ভুক্তভোগীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পেয়ে কেউ কেউ বিকল্প হিসেবে ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানে মরদেহ নিতে বাধ্য হচ্ছেন। মঙ্গলবার থেকে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর। তিনি জানান, নতুন পরিচালক দায়িত্ব নেওয়ার পর হাসপাতাল প্রাঙ্গণ থেকে সব অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালের নতুন ভবনের নিচে পার্কিংয়ের ব্যবস্থা করা হলেও, পরবর্তীতে সেখান থেকেও অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়। পার্কিংয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত