• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আন্দোলন-ভাঙচুর

প্রকাশিত: ১৩:১২, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:১২, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আন্দোলন-ভাঙচুর

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এ সময় এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি গেট ও স্টল ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (২৮ অক্টোবর) সকালের দিকে তারা ওই মাঠের একটি মেলার স্থাপনা ভাঙচুর শুরু করেন।

এর আগে, মঙ্গলবার (২৮ অক্টোবর) মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য চলমান মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এসে মাটি পরীক্ষাকাজের যন্ত্রাংশ এবং দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।

শিক্ষার্থীদের দাবি, মাঠটির মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে এবং সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করা যাবে না।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত