• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঢাকাগামী ট্রেনের স্টপেজের অনুমতি, হিলিতে আনন্দ মিছিল

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৭, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকাগামী ট্রেনের স্টপেজের অনুমতি, হিলিতে আনন্দ মিছিল

দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো ঢাকাগামী আন্তনগর ট্রেনের স্টপেজের অনুমতি দেওয়ায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, স্বাধীনতার পর এই প্রথম হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেনের স্টপেজের অনুমতি পাওয়া গেছে। এটি হিলিবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর। নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস—এই দুটি ট্রেনের স্টপেজের অনুমতি দেওয়ায় হিলি স্থলবন্দর এলাকার যোগাযোগব্যবস্থা আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

এ সময় হিলিবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: