পটুয়াখালীতে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক কোস্ট গার্ড প্রশিক্ষণ সম্পন্ন
পটুয়াখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের ট্রেনিং ঘাঁটি বিসিজি বেস অগ্রযাত্রায় প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ শীর্ষক এ প্রশিক্ষণে বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন।
২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উপকূলীয় ও নদীপথে অভিযান পরিচালনা, মানবপাচার প্রতিরোধ এবং আন্তদেশীয় সহযোগিতা জোরদার করাই ছিল এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক এ প্রশিক্ষণের মাধ্যমে সমুদ্র ও নদীপথে নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দেশের কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: