• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাভারে গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৩, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাভারে গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

সাভারের উলাইল ও হেমায়েতপুরে পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছে অন্তত ১৫জন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকরা ১ ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে। 

পুলিশ জানায়, বুধবার (৪ নভেম্বর) সকালে বিভিন্ন গার্মেন্টস থেকে এসে কয়েক শত শ্রমিক ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আল-মুসলিমের গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা রক্ষায় টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় এক ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে। অপরদিকে সাভারের হেমায়েতপুরেও পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফার সংঘর্ষ হয়েছে। সকাল থেকে মহাসড়কে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা সতর্ক প্রহরায় রয়েছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ চলছে। এদিকে আশুলিয়ায় এখন পর্যন্ত কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত