• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে নানা কর্মসূচি

রাজেক জাহাঙ্গীর, যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৫৩, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫৪, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে নানা কর্মসূচি

আজ ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সকাল থেকে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়ন কারিগর খ্যাত তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। 

বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের কারবালা কবরস্থানে বরেণ্য এই রাজনীতিকের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির পক্ষ থেকে কবর জিয়ারতের আয়োজন করা হলেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। কবর জিয়ারত শেষে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। সকাল থেকে দলীয় কার্যালয়ে কোরআনখানির আয়োজন করা হয়। 

করব জিয়ারত ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ , সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী, তরিকুল ইসলামের বড় ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম , মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।

দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মুসল্লীদের মাঝে জায়নামাজ, টুপি ও তাসবিহ বিতরণ করা হয়। এছাড়া জেলা সদর থেকে শুরু করে জেলা সকল উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত