• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মানিক মিয়া অ্যাভিনিউতে ‘কনসার্ট ফর সলিডারিটি’, গানে মাতলেন হাজারো মানুষ

প্রকাশিত: ২২:১৪, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১৫, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মানিক মিয়া অ্যাভিনিউতে ‘কনসার্ট ফর সলিডারিটি’, গানে মাতলেন হাজারো মানুষ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনায় প্রিয় গান উপভোগ করতে সেখানে জড়ো হন রাজধানী ও আশপাশের এলাকার হাজারো সংগীতপ্রেমী। তরুণ-তরুণীদের পাশাপাশি কনসার্টে অংশ নেন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (৭ নভেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কনসার্টে দুপুর থেকেই ভিড় করতে থাকেন সংগীতপ্রেমীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উপস্থিতি। প্রিয় শিল্পীদের গান শুনতে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ।

মঞ্চে একে একে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় মেতে ওঠেন দর্শকরা। পুরো আয়োজনজুড়েই ছিল উৎসবের আমেজ।

আয়োজকদের প্রত্যাশা, সুস্থ সংস্কৃতিচর্চা ও সংগীতের মাধ্যমে ছড়িয়ে পড়বে দেশপ্রেম, সম্প্রীতি ও সংহতির বার্তা। এমন আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছেন কনসার্টে অংশ নেওয়া দর্শনার্থীরাও।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত