পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১০টার দিকে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের ওই বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিট সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বাসটি নিরাপদে সরিয়ে নেয় পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাত বিষয়েও কিছু জানা যায়নি।
এর আগে গতকাল রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিভি/টিটি













মন্তব্য করুন: