ইজিবাইক নিয়ে ফেরা হলো না সাখাওয়াতের, বাসের ধাক্কায় প্রাণ গেল সড়কে
বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে অটোরিকশা।
বগুড়ায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়া- আক্কেলপুর সড়কে মাঠের পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজলিমুর রহমান জানান, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন সাখাওয়াত হোসেন। পথিমধ্যে মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত হোসেন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন।
এছাড়া গুরুতর আহত খলিল সরদারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভি/টিএ/এজেড













মন্তব্য করুন: