• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ দলে সাব্বির-আফিফ

প্রকাশিত: ১১:৩৫, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ দলে সাব্বির-আফিফ

কাতারে অনুষ্ঠেয় এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এর জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

রবিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি।

কাতারে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশ ‘এ’ দল এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

দুই গ্রুপের এই টুর্নামেন্টে খেলবে আট দল। এ গ্রুপে বাংলাদেশ-এ, আফগানিস্তান-এ, হংকং ও শ্রীলঙ্কা-এ। বি গ্রুপে ভারত-এ, পাকিস্তান-এ, নেপাল ও আরব আমিরাত।

বাংলাদেশ দলে রয়েছেন—পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইফতিখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিজওয়ান চৌধুরী, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও মো. সাইফউদ্দীন।

বিভি/একেএমএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত