রাত পোহালেই শুরু বাংলাদেশবিহীন বিশ্বকাপ, দেখে নিন সূচি
আগামীকাল শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এবার যৌথভাবে আয়োজক ভারত ও শ্রীলংকা। মোট ২০টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কায় এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। টাইগারদের ছাড়াই শুরু হবে এবারের আসর।
গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’ : শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’ : স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি
গ্রুপ ‘ডি’ : দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা
টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচি (বাংলাদেশ সময়) গ্রুপপর্ব
| দিন | ম্যাচ | সময় | ভেন্যু |
| ৭ ফেব্রুয়ারি | পাকিস্তান-নেদারল্যান্ডস | সকাল ১১:৩০টা | কলম্বো |
| ৭ ফেব্রুয়ারি | স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ | বিকাল ৩:৩০ | কলকাতা |
| ৭ ফেব্রুয়ারি | ভারত-যুক্তরাষ্ট্র | সন্ধ্যা ৭:৩০ | মুম্বাই |
| ৮ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড-আফগানিস্তান | সকাল ১১:৩০ | চেন্নাই |
| ৮ ফেব্রুয়ারি | ইংল্যান্ড-নেপাল | বিকাল ৩:৩০ | মুম্বাই |
| ৮ ফেব্রুয়ারি | শ্রীলংকা-আয়ারল্যান্ড | সন্ধ্যা ৭:৩০ | কলম্বো |
| ৯ ফেব্রুয়ারি | স্কটল্যান্ড-ইতালি | সকাল ১১:৩০ | কলকাতা |
| ৯ ফেব্রুয়ারি | জিম্বাবুয়ে-ওমান | বিকাল ৩:৩০ | কলম্বো |
| ৯ ফেব্রুয়ারি | দক্ষিণ আফ্রিকা-কানাডা | সন্ধ্যা ৭:৩০ | আহমেদাবাদ |
| ১০ ফেব্রুয়ারি | নেদারল্যান্ডস-নামিবিয়া | সকাল ১১:৩০ | দিল্লি |
| ১০ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত | বিকাল ৩:৩০ | চেন্নাই |
| ১০ ফেব্রুয়ারি | পাকিস্তান-যুক্তরাষ্ট্র | সন্ধ্যা ৭:৩০ | কলম্বো |
| ১১ ফেব্রুয়ারি | দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান | সকাল ১১:৩০ | আহমেদাবাদ |
| ১১ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড | বিকাল ৩:৩০ | কলম্বো |
| ১১ ফেব্রুয়ারি | ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ | সন্ধ্যা ৭:৩০ | মুম্বাই |
| ১২ ফেব্রুয়ারি | শ্রীলংকা-ওমান | সকাল ১১:৩০ | ক্যান্ডি |
| ১২ ফেব্রুয়ারি | নেপাল-ইতালি | বিকাল ৩:৩০ | মুম্বাই |
| ১২ ফেব্রুয়ারি | ভারত-নামিবিয়া | সন্ধ্যা ৭:৩০ | দিল্লি |
| ১৩ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে | সকাল ১১:৩০ | কলম্বো |
| ১৩ ফেব্রুয়ারি | কানাডা-সংযুক্ত আরব আমিরাত | বিকাল ৩:৩০ | দিল্লি |
| ১৩ ফেব্রুয়ারি | যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস | সন্ধ্যা ৭:৩০ | চেন্নাই |
| ১৪ ফেব্রুয়ারি | আয়ারল্যান্ড-ওমান | সকাল ১১:৩০ | কলম্বো |
| ১৪ ফেব্রুয়ারি | স্কটল্যান্ড-ইংল্যান্ড | বিকাল ৩:৩০ | কলকাতা |
| ১৪ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | সন্ধ্যা ৭:৩০ | আহমেদাবাদ |
| ১৫ ফেব্রুয়ারি | ওয়েস্ট ইন্ডিজ-নেপাল | সকাল ১১:৩০ | মুম্বাই |
| ১৫ ফেব্রুয়ারি | যুক্তরাষ্ট্র-নামিবিয়া | বিকাল ৩:৩০ | চেন্নাই |
| ১৫ ফেব্রুয়ারি | ভারত-পাকিস্তান | সন্ধ্যা ৭:৩০ | কলম্বো |
| ১৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত | সকাল ১১:৩০ | দিল্লি |
| ১৬ ফেব্রুয়ারি | ইংল্যান্ড-ইতালি | বিকাল ৩:৩০ | কলকাতা |
| ১৬ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-শ্রীলংকা | সন্ধ্যা ৭:৩০ | ক্যান্ডি |
| ১৭ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড-কানাডা | সকাল ১১:৩০ | চেন্নাই |
| ১৭ ফেব্রুয়ারি | আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে | বিকাল ৩:৩০ | ক্যান্ডি |
| ১৭ ফেব্রুয়ারি | স্কটল্যান্ড-নেপাল | সন্ধ্যা ৭:৩০ | মুম্বাই |
| ১৮ ফেব্রুয়ারি | দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত | সকাল ১১:৩০ | দিল্লি |
| ১৮ ফেব্রুয়ারি | পাকিস্তান-নামিবিয়া | বিকাল ৩:৩০ | কলম্বো |
| ১৮ ফেব্রুয়ারি | ভারত-নেদারল্যান্ডস | সন্ধ্যা ৭:৩০ | আহমেদাবাদ |
| ১৯ ফেব্রুয়ারি | ওয়েস্ট ইন্ডিজ-ইতালি | সকাল ১১:৩০ | কলকাতা |
| ১৯ ফেব্রুয়ারি | শ্রীলংকা-জিম্বাবুয়ে | বিকাল ৩:৩০ | কলম্বো |
| ১৯ ফেব্রুয়ারি | আফগানিস্তান-কানাডা | সন্ধ্যা ৭:৩০ | চেন্নাই |
| ২০ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-ওমান | সকাল ১১:৩০ | ক্যান্ডি |
২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইট পর্বের খেলা। রাউন্ড রবিন পদ্ধতিতে ৮টি দল সবাই সবার মুখোমুখি হবে। এরপর ১ মার্চ পর্যন্ত সুপার এইটের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।
৪ মার্চ প্রথম সেমিফাইনাল হবে সন্ধ্যা ৭:৩০টায়। যদি পাকিস্তান সেমিতে ওঠে তবে ওই ম্যাচটি হবে কলম্বোতে। আর পাকিস্তান সুপার এইট থেকে বিদায় নিলে ম্যাচটি হবে কলকাতায়। ৪ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল একই সময়ে হবে মুম্বাইয়ে। ৮ মার্চ টুর্নামেন্টের ফাইনাল। যদি পাকিস্তান ফাইনালে ওঠে তবে ম্যাচটি হবে কলম্বোতে। আর পাকিস্তান উঠতে না পারলেন ফাইনাল হবে আহমেদাবাদে।
বিভি/এজেড



মন্তব্য করুন: