শিরোপার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-ভারত, ম্যাচ দেখবেন যেভাবে
শিরোপা ধরে রাখার মিশনে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। মালদ্বীপের মালেতে বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারনী ম্যাচটি। সরাসরি কোনো টেলিভিশন চ্যানেলে দেখাবে না।
ম্যাচটি সরাসরি দেখা যাবে ইউটিউব চ্যানেল sportzworkz এ।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল ভারত। সাত আসরের চারটিতেই চ্যাম্পিয়ন তারা। দুটিতে জিতেছে নেপাল। গত আসরে নেপালকে হারিয়ে প্রথমবার শ্রেষ্ঠত্য অর্জন করে বাংলাদেশ। এবারের সেমিফাইনালে হিমালয় কন্যা দেশটিকে বিদায় করে ফাইনালের টিকিট পায় লাল-সবুজের যুবারা। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে তাদের সামনে এবার ভারত। শেষ চারে ভুটানকে হারায় ভারতীয় যুবারা।
শিরোপার লড়াইটা কঠিন হবে, তা মাথায় রেখেই গেমপ্ল্যান সাজিয়েছেন বাংলাদেশ দলের কোচ। গ্রুপ পর্বে ভারত-বাংলাদেশ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো। স্নায়ুচাপের ফাইনালে অভিজ্ঞতায় এগিয়ে থাকবে ভারত।
তাছাড়া পরিসংখ্যানেও এগিয়ে তারা। আগের তিন সাক্ষাতে হেরেছিলো বাংলাদেশ। দু'দলের চতুর্থ দেখায় জমাট লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা। মালদ্বীপে মোর্শেদ-সুলিভানদের অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছেন প্রবাসী বাংলাদেশীরা।
বিদেশের মাটিতে সমর্থকদের উৎসাহে লাল-সবুজের প্রতিনিধিরাও বেশ উজ্জীবিত। শিরোপা জিতে ফুটবল প্রেমীদের প্রত্যাশা পুরণে আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা।
বিভি/এজেড



মন্তব্য করুন: