• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত আইসিসির

প্রকাশিত: ১৮:২৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত আইসিসির

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে নতুন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে জানায়, যা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে আইসিসি আপাতত ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ম্যাচের টিকিট বিক্রি স্থগিত করেছে। যদি পাকিস্তান শেষ পর্যন্ত খেলতে রাজি হয়, তখনই পুনরায় টিকিট বিক্রি শুরু হতে পারে।

সূচি অনুযায়ী ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারের অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় টিকিট দ্রুত বিক্রি হয়ে যাওয়ায় অনেক সমর্থক দ্বিতীয় দফার জন্য অপেক্ষা করছিলেন। ইতিমধ্যে অনেকে হোটেল ও বিমান বুকিংও করেছেন, যা পাকিস্তান না খেললে তাদের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

আইসিসি এখনও পাকিস্তানকে খেলতে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে। বিসিসিআই সূত্র জানিয়েছে, ম্যাচের দিন স্টেডিয়ামে ভারত দল উপস্থিত থাকবে। পাকিস্তানের সিদ্ধান্তই এখন ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: