• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

১৭৫ রানে আটকে গেলো ভারতের ইনিংস

প্রকাশিত: ২১:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
১৭৫ রানে আটকে গেলো ভারতের ইনিংস

শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখী হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত ১৭৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান সংগ্রহ করে ইশান কিশান। এছাড়াও, সুরিয়াকুমার ৩২, দুবে ২৭ এবং তিলক ভার্মা করেছেন ২৫ রান।

অন্যদিকে, বোলিং নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানের সিয়াম আইয়ুব তুলে নিয়েছেন ৩ উইকেট। এছাড়াও, একটি করে উইকেট নিয়েছেন সালমান আঘা, শাহিন আফ্রিদি ও উসমান তারিক।

ভারত একাদশ: ইশান কিষান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।
 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: