• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত

প্রকাশিত: ২৩:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। এই জয়ে সুপার এইট নিশ্চিত করেছে তারা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভাবে ১৭৫ রান সংগ্রহ করে।

পরে, ১৭৬ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের ইনিংস থামে ১১৪ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি খেলেন উসমান খান। ১৪ রান করেন শাদাব খান। এছাড়া ফাহিম আশরাফ ১০ ও শাহিন আফ্রিদি ২৩ রান করেন।

ভারতের হয়ে সর্বোচ্চ ৭৭ রান সংগ্রহ করে ইশান কিশান। এছাড়াও, সুরিয়াকুমার ৩২, দুবে ২৭ এবং তিলক ভার্মা করেছেন ২৫ রান।

অন্যদিকে, বোলিং নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানের সিয়াম আইয়ুব তুলে নিয়েছেন ৩ উইকেট। এছাড়াও, একটি করে উইকেট নিয়েছেন সালমান আঘা, শাহিন আফ্রিদি ও উসমান তারিক।

৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। এদিকে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান পাকিস্তানের। আর পয়েন্ট টেবিলে পাকিস্তানের ঠিক উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: