• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে টাইগাররা, সূচি চূড়ান্ত

প্রকাশিত: ১৪:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে টাইগাররা, সূচি চূড়ান্ত

আসন্ন আগস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সফরে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই সফরের পূর্ণাঙ্গ সূচি অনলাইনে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে এই টেস্ট সিরিজ হতে চলেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২২ আগস্ট থেকে, যার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা।

সর্বশেষ ২০০৩ সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন ডারউইনের এই মারারা ওভালেই একটি টেস্ট হয়েছিল। দীর্ঘ সময় পর এই মাঠে আবারও সাদা পোশাকের ক্রিকেট ফিরছে।

অন্যদিকে, ম্যাকাইয়ের ১০ হাজার দর্শক ধারণক্ষমতার আধুনিক মাঠটির জন্য এটি হবে এক বড় মাইলফলক, কারণ বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। মূলতঃ নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে সিরিজ হওয়ায় নর্দান টেরিটরির এই ভেন্যুগুলোকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০০৩ সালের সফরে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে দুই দলের ৬ টেস্টে বাংলাদেশের জয় ১টি, অস্ট্রেলিয়ার ৫টি। ২০২০ সালেও বাংলাদেশে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, তবে সেটি ভেস্তে যায় কোভিড-১৯ এর কারণে। মূল সূচি অনুযায়ী এই সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। কিন্তু টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ওই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের সফরটি এগিয়ে এনে এই বছরের আগস্টে নির্ধারণ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত