• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বিপিএল: আইকন নারী ক্রিকেটাররা পাবেন ১০ লাখ, বাকিরা কে কত?

প্রকাশিত: ২০:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিপিএল: আইকন নারী ক্রিকেটাররা পাবেন ১০ লাখ, বাকিরা কে কত?

কদিন আগেই মেয়েদের বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল। তিন দল নিয়ে হতে যাওয়া উদ্বোধনী আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ১৪ মার্চ।

মেয়েদের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মোট ৫টি ক্যাটাগরিতে স্থানীয় ক্রিকেটারদের রাখা হয়েছে। যেখানে আইকন ক্রিকেটার ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক ১০ লাখ টাকা।

এক নজরে প্লেয়ার্স ড্রাফট থাকা ৫ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক:

আইকন ক্যাটাগরি: জাতীয় দলের তিন তারকা ক্রিকেটারের মধ্যে একজন করে নেবে প্রতিটি দল। পারিশ্রমিক সর্বোচ্চ ১০ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরি: ৬ জন ক্রিকেটার থাকবেন, প্রতিটি দল নেবে ২ জন করে। পারিশ্রমিক ৭ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরি: ১২ জন ক্রিকেটার, পারিশ্রমিক ৫ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরি: প্রায় ২০ জন ক্রিকেটার, পারিশ্রমিক ৩ লাখ টাকা।

‘ডি’ ক্যাটাগরি: প্রথম ডাকে অবিক্রীতরা থাকবেন, পারিশ্রমিক ১.৫ লাখ টাকা।

কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকবেন, তা কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে। বিদেশি ক্রিকেটারদেরও সুযোগ থাকছে এবারের বিপিএলে। ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। 

চাহিদার ভিত্তিতে বিদেশি ক্রিকেটারদের ড্রাফটে তোলা হতে পারে। প্রতিটি দলকে একাদশে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার খেলাতে হবে এবং স্কোয়াডে রাখতে হবে কমপক্ষে ৪ জন বিদেশি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত