• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশিত: ১৯:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাঁচা-মরার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে বাচামরার লড়াইয়ে মাঠে নেমেছে পাকিস্তান। কারণ, এই ম্যাচ হারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে সালমান আঘার দল। অন্যদিকে, ২ ম্যাচ হেরে সেমিতে ওঠার স্বপ্ন আগেই বিলীন হয়েছে শ্রীলঙ্কার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাল্লেকেল্লেতে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৬ রান।

এদিকে, এই ম্যাচে বিশাল এক সুবিধা পেতে চলেছে পাকিস্তান, রয়েছে জটিল সমীকরণও। নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচ খেলেই ফেলেছে। তারা ইংল্যান্ডের কাছে শেষ ওভারে হেরে গেছে। যার ফলে পাকিস্তানের দুয়ার খুলে গেছে রীতিমতো।  নিজেদের শেষ ম্যাচটা পাকিস্তান খেলবে সবার পরে। সেটাই বিশাল এক সুবিধা দিতে চলেছে সালমান আলী আগার দলকে। 

পাকিস্তানের সমীকরণ বেশ পরিষ্কার। যদি আগে ব্যাট করে ১৯৯ থেকে ২৪৬ রানের মধ্যে তোলে, তাহলে অন্তত ৬৫ রানে জিততে হবে। ১৫০ থেকে ১৯৮ রান তুললে জয়ের ব্যবধানটা হতে হবে ৬৪। আর যদি আগে বোলিং করে, তাহলে লক্ষ্য অনুযায়ী ওভারের হিসাব এমন। লক্ষ্য ১১৫ থেকে ১২৩ হলে ১২ দশমিক ৪ ওভারের মধ্যে জিততে হবে। এরপর থেকে প্রতি ৯ রান বাড়লে একটি করে বাড়তি বল পাবে সমীকরণ মেলানোর জন্য। এই সমীকরণ মেলাতে পারলে তবেই পাকিস্তান যাবে সেমিফাইনালে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত