শ্রীলঙ্কাকে বড় টার্গেট দিলো পাকিস্তান
বাচা-মরার লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে বড় টার্গেট দিয়েছে পাকিস্তান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় পাল্লেকেলেতে শুরু হওয়া ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছে ২১২ রান। ২০ ওভারের খেলায় তারা উইকেট হারিয়েছে ৮টি।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ১ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৯ রান। এই ম্যাচে বড় রানের ব্যবধানে জয়ী হলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচ খেলেই ফেলেছে। তারা ইংল্যান্ডের কাছে শেষ ওভারে হেরে গেছে। যার ফলে পাকিস্তানের দুয়ার খুলে গেছে রীতিমতো। নিজেদের শেষ ম্যাচটা পাকিস্তান খেলবে সবার পরে। সেটাই বিশাল এক সুবিধা দিতে চলেছে সালমান আলী আগার দলকে।
পাকিস্তানের সমীকরণ বেশ পরিষ্কার। আগে ব্যাট করে তারা ২১২ রান সংগ্রহ করেছে এবং তাদের অন্তত ৬৫ রানে জিততে হবে। এই সমীকরণ মেলাতে পারলে তবেই পাকিস্তান যাবে সেমিফাইনালে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: