• NEWS PORTAL

  • শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোপার দৌড়ে টিকে থাকতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামছে ম্যান সিটি

প্রকাশিত: ১০:১৭, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ১০:১৮, ১৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
শিরোপার দৌড়ে টিকে থাকতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামছে ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে টিকে থাকতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। রাত ২টায় শুরু হবে ম্যাচটি। তার আগে রাত সাড়ে এগারোটায় মুখোমুখি হবে আর্সেনাল ও এভারটন।  

লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্টে পিছিয়ে দ্বিতীয়তে আছে ম্যানসিটি। যদিও তাদের হাতে একটি ম্যাচ বেশি আছে। সিটিজেনদের বাকি আছে নয় ম্যাচ, আর্সেনালের আটটি। শিরোপার স্বপ্নে প্রতিটি ম্যাচই গুরুত্বপুর্ণ কোচ পেপ গার্দিওলার দলের। মৌসুমের এই পর্যায়ে এসে পা হড়কালেই বিপদ। কোচ গার্দিওলা সেটা ভালো করেই জানেন। তার মতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারালে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে যাবে ম্যানসিটি। তাই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জের কথা না ভেবে এই ম্যাচেই মনোযোগ দিচ্ছেন গার্দিওলা। 

লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ওয়েস্টহ্যাম আছে টেবিলের ১৮ নম্বরে। তবে পারফরম্যান্সে উন্নতিতে সবশেষ পাঁচটি লিগ ম্যাচের একটিতে হেরেছে তারা। পয়েন্টের জন্য আপ্রাণ লড়াই করবে ওয়েস্ট হ্যাম জানেন সিটির কোচ। তাই এই ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দেওয়ার পরিকল্পনা তার। এভারটনকে হারালে শীর্ষস্থান মজবুত হবে আর্সেনালের। সিটির বিপক্ষে তাদের ম্যাচ আগামী ১৯ এপ্রিল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে পরাজিত হয় ম্যানচেস্টার সিটি। আগামী মঙ্গলবার ইতিহাদে হবে ফিরতি লেগ। 


 

বিভি/এসজি

মন্তব্য করুন: