পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরে দুপুর সোয়া দুইটায় শুরু হবে ম্যাচটি। ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীদের বিপক্ষে প্রথম ওয়ানডের দল অপরিবর্তিত রাখবে টাইগাররা।
প্রথম ওয়ানডেতে নাহিদ রানার বোলিং তোপে পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানকে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবিয়ে, তানজিদ তামিমের ব্যাটিং ঝড়ে ৮ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। ৩০০ বলের ইনিংসে বাংলাদেশ ম্যাচটি জিতেছে ২০৯ বল হাতে রেখে।
দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে পারফরম্যান্স বজায় রেখে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় মেহেদি মিরাজের দল। ওয়ানডেতে নিজেদের পারফরম্যান্সে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে চান মিরাজ। দলের ক্রিকেটারদের সেজন্য ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নয়ণে উজ্জীবিত করছেন টাইগার অধিনায়ক।
অন্যদিকে প্রথম ওয়ানডের বিপর্যয় থেকে ঘুঁড়ে দাঁড়ানোর চ্যালেঞ্জ পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে পেস বোলিংয়ের শক্তি বাঁড়াতে হারিস রউফকে দলে ফেরানো হচ্ছে। প্রথম ম্যাচে পাকিস্তানের পরাজয়ের পেছনে চারজন নবাগতকে সুযোগ দেওয়াও বড় কারণ ছিলো। যদিও সালমান আগা, মোহাম্মদ রিজওয়ানদের মত অভিজ্ঞরাও ব্যর্থ হয়েছেন। খাদের কিনারা থেকে ঘুঁড়ে দাঁড়াতে মরিয়া শাহীন শাহ আফ্রিদির দল।
বিভি/এআই



মন্তব্য করুন: