জুডো চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য, ৪ সোনাসহ ৫ পদক জয়
নেপালে নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য বাংলাদেশের। শেষ দিনে জিতেছে আরো দুটি স্বর্ণ। মোট চারটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ নিয়ে জুনিয়র ক্যাটাগরিতে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।
রাজধানী কাঠমান্ডুতে অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে সত্তর প্লাস কেজি ওজনে দাপটের সাথে স্বর্ণ জিতে নেন ফাবিহা বুশরা। দিনের শেষ ইভেন্ট পুরুষদের মাইনাস সেভেন্টি থ্রি কেজি ওজনে বাজিমাৎ করেন শাহিন আহমেদ।
এর আগে, টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মেয়েদের অনূর্ধ্ব-১৮ তে আজিজা আলেয়া লিয়ন এবং বালক ইভেন্টে স্বর্ণ জিতেছিলো উসাচিং মারমা বিজয়। বালিকা ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলো রেমি হাসি। দু'দিনে মোট চারটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ অর্জন করে বাংলাদেশ।
জুনিয়র ক্যাটাগরিতে সেমিফাইনালে চার সেকেন্ড এবং ফাইনালে ৩০ সেকেন্ডে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ফাবিহা বুশরা। নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘ আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক দেশের ১৫ টি ক্লাব, বাংলাদেশ ও ভুটানের প্রায় তিনশ' জুডোকা অংশ নেন। প্রতিযোগিতায় লড়াই করে বিকেএসপির তিন বালক ও তিন বালিকা খেলোয়াড়।
বিভি/এজেড



মন্তব্য করুন: