• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল

বড়দের পর আজ ছোটদের আগুন লড়াই, প্রতিপক্ষ নেপাল

প্রকাশিত: ১৪:৫৫, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:৫৫, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বড়দের পর আজ ছোটদের আগুন লড়াই, প্রতিপক্ষ নেপাল

ছবি: ইনস্টাগ্রাম

সাফ অনূর্ধ্ব ২০ ফুটবলে আজ বুধবার (১ এপ্রিল) প্রথম সেমিফাইনালে নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে বিকাল পৌনে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। রাত সাড়ে নয়টায় দ্বিতীয় সেমিতে ভারত খেলবে ভুটানের বিপক্ষে। 

৭ দলের এই টুর্নামেন্টে গ্রুপ বি’তে রার্নাসআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রোনান সুলিভানের ডাবল স্ট্রাইক এ পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ যুব দল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

অন্যদিকে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলবে ভারত। প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ৩ ম্যাচে ২ জয় এবং ১ ড্র নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে থেকেই খেলছে সেমিফাইনালে।

দক্ষিণ এশিয়ান ফুটবলে উন্নতির লক্ষ্যে ২০১৫ সাল থেকে শুরু হয় সাফ বয়সভিত্তিক এই টুর্নামেন্ট। সে থেকে গত ৭টি আসরে ভারত ৪ বার চ্যাম্পিয়ন হয়ে যুব ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। নেপাল চ্যাম্পিয়ন হয়েছে ২ বার। আর বাংলাদেশ ৫ বার ফাইনাল খেলে চারবারই রার্নাসআপ হয়েছে। ২০২৪ সালে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে যুব ফুটবলে একমাত্র শিরোপাটি জয় করে বাংলাদেশ।

সাফ যুব ফুটবলে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব আছেন আয়ারল্যান্ডের মার্ক এডওয়ার্ড কক্স। উয়েফা 'এ' লাইসেন্সধারী এই কোচ স্বল্প সময়ের চুক্তিতে দায়িত্ব নিলেও নেপালকে হারিয়ে ফাইনালে খেলার বিষয়ে আশাবাদী।     

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত