এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাই
সন্ধ্যায় থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা
মেয়েদের এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাই পর্ব শুরু হচ্ছে বুধবার (১ এপ্রিল)। প্রথম ম্যাচেই স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ। ব্যাংককের থাম্মাস্যাট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি মূল পর্বে উঠবে। এছাড়া তিন গ্রুপের সেরা তৃতীয় হওয়া দুই দলও পাবে পরবর্তী পর্বে খেলার সুযোগ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার জানান, সিনিয়র এশিয়ান কাপ শেষ করেই দলটি এই টুর্নামেন্টে এসেছে। দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে, যাদের জন্য এটি প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা। তিনি বলেন, এই টুর্নামেন্ট তাদের জন্য বড় শিক্ষার সুযোগ।
বাটলার আরও জানান, বর্তমান দলে জুনিয়র ও সিনিয়রদের সমন্বয় রয়েছে। থাইল্যান্ডের ভেন্যু ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। ফলাফলের চেয়ে ভালো পারফরম্যান্সের মাধ্যমে মেয়েরা নিজেদের সামর্থ্য প্রমাণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৪ এপ্রিল চীনের বিপক্ষে এবং ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে।
বিভি/এমআর



মন্তব্য করুন: