• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

টাইগারদের খেলা দেখতে মিরপুরে হাজির স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেচ্ছা জানালো বিসিবি

প্রকাশিত: ১৭:৪৫, ২ মে ২০২৬

আপডেট: ১৭:৪৫, ২ মে ২০২৬

ফন্ট সাইজ
টাইগারদের খেলা দেখতে মিরপুরে হাজির স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেচ্ছা জানালো বিসিবি

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যেকার তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শনিবার (২ এপ্রিল) দুপুর দুইটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচ শুরুর পর হোম অব ক্রিকেটে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানাতে আসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, এডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ফাহিম সিনহা এবং বিসিবির সিইও নিজাম উদ্দীন চৌধুরী।

বিসিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে মিরপুরের ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এদিন টস হেরে আগে ব্যাটিং করে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বৃষ্টিজনিত কারণে ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ১৫ ওভারে। জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে সফরকারী নিউজিল্যান্ড। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: