• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাঁচা-মরার লড়াইয়েও মান রক্ষা হলো না বাংলাদেশের

প্রকাশিত: ০০:৩৫, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বাঁচা-মরার লড়াইয়েও মান রক্ষা হলো না বাংলাদেশের

ছবি: সংগৃহীত

বাঁচা-মরার লড়াইয়েও বাংলাদেশের মান রক্ষা হলো না। আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে তাওহিদ হৃদয়ের দল। বাংলাদেশের দেওয়া ১৬০ রানের টার্গেট ৮৭ বল হাতে রেখেই টপকে যায় আফগানরা। টানা দুই পরাজয়ে আসর থেকে বিদায় টাইগারদের।

শারজায় একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা সুখকর হয়নি লাল সবুজের। পর পর দুই বলে তানজিদ তামিম ও সৌম্যকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে শুরুতেই আঘাত হানেন ইয়ামিন আহমেদজাই। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর আগেই সাজঘরে নাজমুল শান্ত, রানের খাতা না খুলেই ফেরেন তাওহীদ হৃদয়। 

২৮ রানে ৪ উইকেট হারিয়ে টাইগার ব্যাটিং মুখ থুবড়ে পড়ে। এরপর সাইফ ৪১ আর পারভেজ ইমন ৭০ করলেও আফগানদের বোলিং তোপে ১৬০ রানেই থামে টাইগারদের ইনিংস। জবাবে শুরুতেই গুরবাজকে ও সেদিকুল্লাহ অতলকে ফেরান তাসকিন। আর ইব্রাহীম জাদরানকে আউট করেন মোস্তাফিজ। তবে রহমত শাহের অর্ধশতকে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। আসর থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

বিভি/এআই

মন্তব্য করুন: