যুক্তরাষ্ট্র জাতীয় দলে জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
ছবি: কাভান সুলিভান
যুক্তরাষ্ট্রের ২৮ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। এই তরুণ মিডফিল্ডার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন। চলতি সময়ে ৬ গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন তিনি।
মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হওয়া কাভানকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপের পর এমএলএস পুনরায় শুরু হওয়ার পর থেকেই তার পারফরম্যান্স ছিলো নজরকাড়া।
তবে সেপ্টেম্বরের শুরুতেই অন্য এক কারণে পচেত্তিনোর আলোচনায় এসেছিলেন কাভান। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ পেলে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। এবারের বিশ্বকাপে শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র।
সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে যুক্তরাষ্ট্র চারটি প্রীতি ম্যাচ খেলবে যথাক্রমে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে।
বিভি/এমআর













মন্তব্য করুন: