অনুশীলনের ফাঁকে মাঠেই আফগান ক্রিকেটারদের জামাতে নামাজ আদায়
বাংলাদেশ ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলছে আফগানিস্তান। আরব আমিরাতের আবুধাবিতে হচ্ছে সবগুলো ম্যাচ। এর আগে বাংলাদেশের সাথে একটি টেস্টও খেলেছে আফগানরা। বড় এই সফর নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে হাশমতুল্লাহ শহিদী ও রহমত শাহরা।
এরই মাঝে গতকাল দেখা গেল এক মনোরম দৃশ্য। মাঠে অনুশীলন চলাকালে হঠাৎ নামাজের বিরতি নেয় আফগান ক্রিকেটাররা। মাঠেই রাতের বেলা এশার আজান দেন রহমানুল্লাহ গুরবাজ। পরে নামাজের ইমামতি করেন আজমতুল্লাহ ওমরজাই।
আজমতুল্লাহর পেছনে নামাজে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ নবী, ইকরাআলী খিল, হাশমতুল্লাহ শহিদী, রহমত শাহ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রশিদ খানরা।
আগামীকাল ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে মুখোমুখি হবে আফগানরা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হবে আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বিভি/এজেড













মন্তব্য করুন: