• NEWS PORTAL

  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬

একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক

প্রকাশিত: ১৭:২৮, ২১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক

ত্রিদেশীয় সিরিজের বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং নিয়েছে। আবুধাবিতে তাওহীদ হৃদয় টস জেতেন এবং আফগানদের রান তাড়া করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। টাইগারদের আজ জিততেই হবে ফাইনাল খেলতে হলে।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। দলে জায়গা পেয়েছেন পারভেজ  ইমন, মেহেদী হাসান মিরাজ ও আলিস আল ইসলাম। রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান একাদশ থেকে বাদ পড়েছেন।

এই ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার আশা টিকে থাকবে টাইগারদের। তবে এজন্য নেট রান রেটের কঠিন হিসাবও সামলাতে হবে ।

জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। নেট রান রেটে বড় ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের। অন্যদিকে, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে নেট রান রেটে জিম্বাবুয়েকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।

এক ম্যাচে জয় পেয়ে বর্তমানে +৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।

সরাসরি ফাইনালে যেতে আগে ব্যাটিং করায় বাংলাদেশের অন্তত ৪১ রানের জয় পেতে হবে। 

বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান

বিভি/একেএমএস/এজেড

মন্তব্য করুন: