• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই

প্রকাশিত: ২২:৩৪, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই

চার দশকেরও বেশি সময় ধরে রাজশাহীর ক্রীড়াঙ্গন ও খেলাধুলার উন্নয়নে অনন্য অবদান রেখে যাওয়া প্রবীণ ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মাহমুদ জামাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই প্রয়াণে রাজশাহীর ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

রাজশাহীর খেলাধুলার প্রসার ও সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাহমুদ জামালের। দীর্ঘ সময় তিনি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও কাজ করেছেন।

ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিতির পাশাপাশি ক্রিকেট প্রশাসনেও সক্রিয় ছিলেন মাহমুদ জামাল। ২০০৫ সালে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হন তিনি। পরে ২০০৮ সালেও একই দায়িত্বে নির্বাচিত হন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।

বিভি/একেএম/টিটি

মন্তব্য করুন: