এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
রাইজিং স্টার এশিয়া কাপের ২০২৫ সালের আসরের ছবি (এসিসি)
কাতারে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৫০ ওভারের ফরম্যাটের ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এরইমধ্যে এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে।
টুর্নামেন্টের 'এ' গ্রুপে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা 'এ' দল, আফগানিস্তান 'এ' দল এবং হংকং জাতীয় দল। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত 'এ' ও পাকিস্তান 'এ' দলের সঙ্গে 'বি' গ্রুপে স্থান পেয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
১৯ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা লড়বে আফগানিস্তানের বিপক্ষে। ২০ নভেম্বর পাকিস্তান-ইউএই ও ভারত-নেপাল ম্যাচ। পরদিন শ্রীলঙ্কা-হংকং ও বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। ২২ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও রয়েছে ইউএই-নেপাল ম্যাচ।
২৩ নভেম্বর আফগানিস্তান-হংকং এবং শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ এবং ২৪ নভেম্বর ভারত-ইউএই ও পাকিস্তান-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিভি/একেএম/টিটি













মন্তব্য করুন: