• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন দেশের সেই রহস্য স্পিনার

প্রকাশিত: ১৬:৫১, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৫৬, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন দেশের সেই রহস্য স্পিনার

ছবি: আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন

সবশেষ ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করার পর আরেকটি খারাপ খবর পেয়েছে  দল; আফগানিস্তানের বিপক্ষে অভিষিক্ত ডানহাতি স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযুক্ত করেন ম্যাচ অফিসিয়ালরা।

ম্যাচ অফিশিয়ালদের রিপোর্টে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে আইসিসির নিয়ম অনুযায়ী, আলিসকে এখন আইসিসি অনুমোদিত একটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করতে হবে। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভারতের চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন এই মিস্ট্রি স্পিনার। ইতোমধ্যেই ভিসা প্রসেসিংয়ের কাজ করতে দিয়েছেন, ভিসা পাওয়ার পরই ভারতে যাবেন আলিস।

এদিকে মিরপুরে নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন আলিস এবং আজ অনুশীলনের সময় তাকে নাসির আহমেদ নাসুর সঙ্গে দেখা যাওয়ার পাশাপাশি তার বোলিং অ্যাকশ্নেও কিছুটা পরিবর্তন আনতে দেখা গেছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত