• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ: আজ জিতলেই পিএসজিকে স্পর্শ করবে রিয়াল

প্রকাশিত: ১৬:১০, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চ্যাম্পিয়ন্স লিগ: আজ জিতলেই পিএসজিকে স্পর্শ করবে রিয়াল

স্প্যানিশ লা লিগায় চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলিকোর কাছে পিছিয়ে পড়া  রিয়াল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উড়ছে জয়ছন্দে। প্রাথমিক রাউন্ডে আজ চতুর্থ ম্যাচ খেলবে রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীরা। রাত পৌনে বারোটায় প্রতিপক্ষ তাদের গ্রিক ক্লাব এইকে এথেন্স।  

এবারের চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয়ে রিয়াল ৩৬ দলের পয়েন্ট টেবিলে রয়েছে পঞ্চম স্থানে। আরও চার দলের সমান ৯ পয়েন্ট মাদ্রিদ জায়ান্টদের। চার ম্যাচে পূর্ন ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজিকে স্পর্শ করতে আজ গ্রিক ক্লাব এইকে এথেন্সের বিপক্ষে জয় দরকার রিয়ালের।

স্প্যানিশ লা লিগায় সবশেষ দুই ম্যাচে বার্সেলোনাকে ২-১ আর রেসিং সান্তান্দারকে ৩-০'তে হারালেও পয়েন্ট টেবিলের তিনে রয়েছে হোসে মরিনহোর দল। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম তিন ম্যাচে জয় তাদের ইন্টার মিলানের বিপক্ষে ২-১, রোমার বিপক্ষে ৪-৩ এবং লাইপজিগের বিপক্ষে ৪-১ ব্যবধানে। 

লা লিগায় গোলের মধ্যে থাকা রিয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে তিন ম্যাচেই গোল পেয়েছেন একটি করে। 

শক্তি, সামর্থ্য, ঐতিহ্য, কোন কিছুতেই রিয়ালের ধারেকাছে না থাকা এইকে এথেন্সও চলতি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে তিনটি ম্যাচ। অস্ট্রিয়ার লাস্ককে ১-০ হারালেও তুরস্কের শাখতার দোনেস্কের কাছে ৩-১'এ আর ম্যানচেস্টার সিটির কাছে ৫-১'এ হেরেছে গ্রিক ক্লাবটি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত