• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

অনবদ্য তাওহীদ হৃদয়, তুলে নিলেন ডাবল সেঞ্চুরি, গড়লেন রেকর্ড

প্রকাশিত: ১৫:২০, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অনবদ্য তাওহীদ হৃদয়, তুলে নিলেন ডাবল সেঞ্চুরি, গড়লেন রেকর্ড

বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়। এর আগে বাংলাদেশের তিন তারকা মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল টেস্টে দ্বিশতক রানের মাইলফলক ছুয়েছিলেন। আজ সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নান্দনিক ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন হৃদয়।

শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন হৃদয়ের। এই ইনিংসে ৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল করলেন এই ব্যাটসম্যান। হৃদয়ের এই সেঞ্চুরিটা অন্য সবার চেয়ে আলাদা। কারণ হৃদয় তার বেশিরভাগ রানই করেছেন লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০৮ রানে অপরাজিত আছেন হৃদয়। ওয়স্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ ৮ উইকেটে তুলেছে ৩৪০ রান।

বিভি/এজেড

মন্তব্য করুন: