ডাবল সেঞ্চুরির পর মাঠেই সিজদা তাওহীদ হৃদয়ের
খাঁদে পড়া বাংলাদেশকে একাহাতে টেনে তুললেন। নান্দনিক ব্যাটিং করে ছুঁয়েছেন সেঞ্চুরি। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে হাঁকানো প্রথম সেঞ্চুরিকে নিয়ে গেছেন ডাবল সেঞ্চুরিতে। এমনকি টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন তিনি। এই মাইলফলক ছুঁয়ে মাঠেই সিজদা দেন এই তারকা।
শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকান তাওহীদ হৃদয়। এর আগে বাংলাদেশের তিন তারকা মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল টেস্টে দ্বিশতক রানের মাইলফলক ছুয়েছিলেন।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি স্পর্শ করার ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন হৃদয়ের। এই ইনিংসে ৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল করলেন এই ব্যাটসম্যান। হৃদয়ের এই সেঞ্চুরিটা অন্য সবার চেয়ে আলাদা। কারণ হৃদয় তার বেশিরভাগ রানই করেছেন লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে।
বিভি/এজেড













মন্তব্য করুন: