• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ভেঙে যাচ্ছে পিএসজির সংসার, ছাড়লেন এমবাপে, নেইমার কোন পথে?

প্রকাশিত: ১৫:৪৯, ১২ মার্চ ২০২২

আপডেট: ১৬:৪৭, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ভেঙে যাচ্ছে পিএসজির সংসার, ছাড়লেন এমবাপে, নেইমার কোন পথে?

পিএসজির সুখের ঘরে দুঃখের আগুন লাগিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর নানামুখি সমস্যায় ফরাসি জায়ান্টরা। শাস্তির মুখে পড়তে পারেন ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। আসছে মৌসুমে প্যারিস ছাড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং আর্জেন্টাইন কোচ পচেত্তিনো।

দুদিন আগেও সবকিছু চলছিলো ঠিকঠাক। মেসি-নেইমার-এমবাপ্পেদের মুখে ছিলো চওড়া হাসি। তবে রিয়াল মাদ্রিদের কাছে লজ্জার হার পাল্টে দিয়েছে সবকিছু। পিএসজির সুখের ঘরে এখন জ্বলছে দুঃখের আগুন।

যে আগুনে দ্বিগুন পুড়ছেন নাসের আল খেলাইফি। একদিকে আবারও চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নভঙ্গের বেদনা, অন্যদিকে শাস্তির মুখে দাঁড়িয়ে পিএসজি ক্লাব প্রেসিডেন্ট। খেলাইফি পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর বিরুদ্ধে বার্ন্যাব্যুতে হারের পর ম্যাচ রেফারি ড্যানি ম্যাকেলির সঙ্গে বাজে ব্যবহার হত্যার হুমকি দেয়ার অভিযোগ খতিয়ে দেখছে উয়েফা।

যদিও সমালোচকদের দাবি পেট্রো ডলারে উয়েফাকে নিজের পকেটেই রাখেন কাতারি ধনকুবের। এই মুহূর্তে উয়েফা, লিগ ওয়ান কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির একাধিক পদে রয়েছেন খেলাইফি।

আরও পড়ুন:

 

বার্ন্যাব্যু ট্রাজেডিতে ভেঙ্গে যেতে পারে পিএসজির ড্রিম ট্রিমও। গনমাধ্যমে গুঞ্জন বুধবারের ম্যাচের পর নিজের পরবর্তী গন্তব্য হিসেবে রিয়ালকেই বেছে নিয়েছেন স্পিডস্টার কিলিয়ান এমবাপ্পে। নতুন মৌসুমে লস ব্ল্যাঙ্কোদের সাদা পোষাকে দেখা নাকি এখন শুধু সময়ের অপেক্ষা।

তার চেয়েও বড় চমকপ্রদ তথ্য উড়ে বেড়াচ্ছে ফরাসি স্প্যানিশ গনমাধ্যমে। মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এনে দিতে না পারায় আসছে মৌসুমে নেইমারকে ছেড়ে দেয়ার কথা ভাবছে ক্লাবটি।

পাল্টে যেতে পারে পিএসজির কোচও। চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতার দায়ে চাকরি হারাতে পারেন মাউরিসিও পচেত্তিনো। রোববার লিগ ওয়ানে বোর্দোর কাছে হারলে ফরাসি জায়ান্টের সঙ্গে সম্পর্কটা চুকে যেতে পারে আসছে সপ্তাহেই। ইংলিশ গনমাধ্যমের আভাস সে সুযোগটা কাজে লাগিয়ে আবারও আর্জেন্টাইনকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে আসতে চায় ম্যানচেষ্টার ইউনাইটেড।

বিভি/এনএম

মন্তব্য করুন: