দলে যোগ দিচ্ছেন সাকিব, কালই যাবেন দক্ষিণ আফ্রিকা
ফাইল ফটো
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলতে আগামীকাল রাতেই দেশটিতে যাচ্ছেন বিশ্ব সেরা অলরাইন্ডার সাকিব আল হাসান।
শনিবার (১২ মার্চ) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সাকিব আল হাসান। একই তথ্য জানিয়ছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপানও। এর আগে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, আমি তিন ফরম্যাটের জন্যই অ্যাভইলেবল, দক্ষিণ আফ্রিকা সিরিজসহ।
নাজমুল হাসান পাপানও একই তথ্য জানিয়ে বলেন, আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন সাকিব। সেখানে গিয়ে দলের সঙ্গে দেবেন তিনি।
এর আগে অনেক জল্পনা-কল্পনার পর সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু পরবর্তীতে মানসিক কারণ দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন সাকিব।
বিভি/কেএস



মন্তব্য করুন: