• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২৩ জনের স্কোয়াডে নেই ভারতকে কাঁদানো মোরসালিন

প্রকাশিত: ১৮:৪৭, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২৩ জনের স্কোয়াডে নেই ভারতকে কাঁদানো মোরসালিন

ছবি: মোরসালিন (ডানে)

আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ফরোয়ার্ড লাইনের দীর্ঘদিনের গোল করার খরা বা স্ট্রাইকিং সমস্যা কাটানোর বড় ভরসা হিসেবে দেখা হচ্ছিলো ইংল্যান্ড প্রবাসী ফুটবলার মাহে খানকে। কোচ থমাস ডুলি তাকে সরাসরি ২৮ জনের প্রাথমিক দলে রেখে চমকও দিয়েছিলেন। তবে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে ঘোষিত ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি মাহে খান।

সাফ ফিফা উইন্ডোর বাইরে একাধিক ম্যাচ পড়ায় দলগুলোর সুবিধার জন্য সাফ কর্তৃপক্ষ ২৮ জনের চূড়ান্ত তালিকা করার নিয়ম রেখেছে। এই ২৮ জনের স্কোয়াড থেকেই ম্যাচের দিন ২৩ জনের চূড়ান্ত তালিকা করতে হয় কোচদের। দলীয় সূত্রে জানা গেছে, ভুটানের বিপক্ষে ম্যাচের ২৩ জনের তালিকায় নেই মাহে খান, শেখ মোরসালিন এবং সোহেল রানা। এছাড়া হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। অন্যদিকে ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসছেন না রোনান সুলিভান।

রোনান সুলিভানের অনুপস্থিতিতে স্ট্রাইকিং পজিশনে দলের অন্যতম প্রধান ভরসা ছিলেন মাহে খান। কিন্তু তাকে একাদশ তো দূরের কথা, ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড থেকেই বাদ দিয়েছেন কোচ থমাস ডুলি, যা ফুটবল ভক্ত ও সংশ্লিষ্ট মহলে বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে। এছাড়া শেখ মোরসালিন ও সোহেল রানা পুরোপুরি ফিট না থাকায় দলের বাইরে আলাদা রানিং ও অনুশীলন করেছেন।

এদিকে ঘরোয়া ফুটবলে ফর্টিজ এফসির হয়ে নিয়মিত গোল করার পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগেও দুই গোল করেছেন ফরোয়ার্ড রাফায়েল টুডু। এমন ধারাবাহিক সাফল্য সত্ত্বেও কোচ থমাস ডুলি তাকে দলে ডাকেননি। গত ১৮ অক্টোবর ২৮ জনের তালিকা ফেডারেশনের কাছে জমা দেন কোচ। সাফের নির্দিষ্ট ডেডলাইন থাকলেও ফেডারেশন সময়মতো তা জমা দেয়নি। পরবর্তীতে তাজ উদ্দিন ও আব্দুল্লাহ সজীবকে দলে ডাকা হলেও, রোনান সুলিভানের বিকল্প হিসেবে ফর্মে থাকা রাফায়েল টুডুকে বিবেচনা না করায় কোচের দল নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা চলছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত