• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আইএসএপিএস’র গুরুত্বপূর্ণ পদে ডা. ইকবাল আহমেদ

প্রকাশিত: ১৫:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আইএসএপিএস’র গুরুত্বপূর্ণ পদে ডা. ইকবাল আহমেদ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি অব অ্যাসথেটিক প্লাস্টিক সার্জারি (ISAPS)-এর অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ডা. ইকবাল আহমেদ। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে তিনি প্লাস্টিক সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত এবং বাংলাদেশ কসমেটিক সার্জারির চিফ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ISAPS হলো বিশ্বের সর্ববৃহৎ ও সর্বাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংগঠন, যা একচেটিয়াভাবে অ্যাসথেটিক ও কসমেটিক প্লাস্টিক সার্জনদের নিয়ে কাজ করে। বিশ্বব্যাপী এই সংগঠনটি অত্যন্ত সম্মানিত এবং এর সদস্যপদ ও নেতৃত্ব কাঠামো কঠোর মানদণ্ড ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিচালিত হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, ISAPS–এ বাংলাদেশের জন্য মাত্র দুটি জাতীয় পদ রয়েছে। এসব পদে নির্বাচিত হতে সংগঠনের আন্তর্জাতিক সদস্যদের সরাসরি অনলাইন ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হয়—এখানে কোনো মনোনয়নের সুযোগ নেই। সে বিবেচনায় এই নির্বাচন শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং বাংলাদেশের কসমেটিক সার্জারির জন্যও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।

এই অর্জন সম্পর্কে ডা. ইকবাল আহমেদ বলেন, “এই সম্মানের পেছনে আমার শিক্ষক, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশের মানুষের দোয়া ও সমর্থন রয়েছে বলে আমি বিশ্বাস করি। প্রাপ্ত এই দায়িত্ব আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন: