আজ প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে ৩৩ হাজার পরিবার
গৃহহীন ও ভূমিহীন ৩৩ হাজার পরিবারের মধ্যে ঈদের আগেই উপহার স্বরুপ ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন এই হস্তান্তর প্রক্রিয়ায়। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ এই উপহার পাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া রোববার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
০৯:৩৬ এএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার