• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মোরগের রাস্তা পারাপার নিয়ে মামলা, বাদীকে ১৫ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত: ১৯:৪৭, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৬, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মোরগের রাস্তা পারাপার নিয়ে মামলা, বাদীকে ১৫ লাখ টাকা জরিমানা!

একটি মোরগের রাস্তা পারাপার কেন্দ্র করে হওয়া মামলায় বাদীকেই জরিমানা করেছে আদালত। সিঙ্গাপুরের ঘটনা এটি। দেশটির সংবাদমাধ্যম সিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মধ্য-পশ্চিমাঞ্চলের বুকিত তিমাহ ও হল্যান্ড ভিলেজ সংলগ্ন হল্যান্ড রোডে ঘটনাটি ঘটে।

সেদিন ভাড়াগাড়িতে যাচ্ছিলেন ইভন চেন কিয়ানইউন নামের এক নারী। গাড়ির চালক ছিলেন তান টেং কিয়াত। হঠাৎ গাড়িটির সামনে একটি মোরগ চলে এলে চালক সজোরে ব্রেক করেন। এতে আহত হওয়ার দাবি করেন যাত্রী চেন।
 
চেনের অভিযোগ, চালক চাইলে আরও নিয়ন্ত্রিতভাবে গাড়ি ব্রেক করতে পারতেন। তবে তানের বক্তব্য, পরিস্থিতি এত আকস্মিক ছিল যে মোরগটিকে বাঁচাতে ও দুর্ঘটনা এড়াতে জরুরি ব্রেক করা ছাড়া উপায় ছিল না।
 
আদালতে পাখিটির পরিচয় নিয়েও মতবিরোধ দেখা দেয়। চেন সেটিকে বনমোরগ বললেও তানের দাবি, সেটি ছিল সাধারণ মোরগ। পাখিটি উড়ে রাস্তা পার হয়েছিল, নাকি আগে থেকেই রাস্তায় ছিল, তা নিয়েও দুজনের বক্তব্যে অমিল দেখা যায়।
 
শেষ পর্যন্ত জেলা বিচারক জোনাথন এনজি প্যাং আর্ন চালককে দায়মুক্তি দিয়ে মামলাটি খারিজ করেন। তার মতে, ওই জরুরি পরিস্থিতিতে চালকের পক্ষে বেশি কিছু করা সম্ভব ছিল না। অন্যদিকে আদালত চেনকে মামলার খরচ বাবদ ১৫ হাজার ডলার দেওয়ার নির্দেশ দেন। এরই মাঝে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন চেন।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত