পূর্ব ঘোষণা ছাড়াই রংপুরে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ
পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৬ টা থেকে এই কর্মবিরতি পালন করছেন তারা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে সৌখিন, এনা, নাবিল ও শাহ ফতেহ আলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। তাদের বেতন ভাতা পরিশোধ থাকায় এই কর্মবিরতি নেই তাদের শ্রমিকরা।
০২:৩৬ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার