সাজেক ভ্যালি যাবেন রাষ্ট্রপতি, ৬ দিনের জন্য সব রিসোর্ট বন্ধ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন দিনের অবকাশ যাপনে রাঙ্গামাটির সাজেক ভ্যালি আসছেন। আগামী ১২ থেকে ১৪ মে তিনদিন সাজেকে অবস্থান করবেন রাষ্ট্রপতি। সাজেক সফরকালে তাঁর নিরাপত্তায় যাতে কোন প্রকার বিঘ্ন না ঘটে তাই বাড়তি সতর্কতার জন্য আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন সাজেকের সব রিসোর্ট ও কটেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি।
০৫:৫০ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার