• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানের যে ৪ পর্যটনকেন্দ্রে রবিবার বিনামূল্যে প্রবেশের সুযোগ

প্রকাশিত: ২১:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বান্দরবানের যে ৪ পর্যটনকেন্দ্রে রবিবার বিনামূল্যে প্রবেশের সুযোগ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) দিনভর বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিনামূল্যে প্রবেশের সুযোগ পাওয়া পর্যটনকেন্দ্রগুলো হলো—নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত এসব কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঘুরতে যাওয়া পর্যটকদের কোনো প্রবেশমূল্য দিতে হবে না।

জেলা প্রশাসন জানিয়েছে, বান্দরবানকে আরও পর্যটকবান্ধব করে তুলতে বিভিন্ন দিবস ও বিশেষ আয়োজনে পর্যটনকেন্দ্রগুলোর প্রবেশমূল্য মওকুফ করা হয়।

এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে উৎসাহিত করার পাশাপাশি জেলার পর্যটন খাতকে আরও জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল দিনভর চার পর্যটনকেন্দ্রে এই সুবিধা কার্যকর থাকবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত